চৌগাছায় মাস্ক না পরায় ৫ জনকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মুখে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মোটরসাইকেল আরোহীকে অর্থদন্ডে দন্ডিত করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের নেতৃত্বে পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মুখে মাস্ক না পরার অপরাধে ওই পাঁচজনের কাছ থেকে ২ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব, পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলাম ও মো. শাহিন, সচিব গাজী আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাগ