খুলনায় ডাক্তার-পুলিশসহ ৬০ জন করোনা আক্রান্ত

খুলনা ব্যুরো ॥ খুলনায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চলাচলের ওপর প্রশাসনের বিধি-নিষেধ থাকলেও তা মানছেন না কেউ। ফলে খুলনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত খুলনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৫ জন। এর মধ্যে মারা গেছেন ৮ জন। এদিকে, নতুন করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একজন ডাক্তার ও চারজন পুলিশ সদস্যসহ আরো ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবের করোনা পরীার এ তথ্য প্রকাশ করা হয়। খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে করোনা আক্রান্তের মধ্যে খুলনা জেলা রয়েছে শীর্ষে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্য ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার খুমেকের পিসিআর ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীা করা হয়েছে। এরমধ্যে ৬০ জনের নমুনা পরীায় পজিটিভ এসেছে। যার ৪২ জনই খুলনার। এছাড়া সাতীরা জেলার ৭ জন, বাগেরহাট জেলার ৬ জন এবং যশোর, মাগুরা, নড়াইল, পিরোজপুর ও পঞ্চগড় জেলার একজন করে রয়েছেন। তিনি আরো জানান, করোনা আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চারজন সদস্য রয়েছেন। খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনা মহানগরীসহ জেলায় এ পর্যন্ত ৪৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে আক্রান্তের দিক দিয়ে খুলনা জেলার অবস্থান শীর্ষে। এখানে ৮ জনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ জন।

ভাগ