কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ২০০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সামাদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাজীরহাট বাজারের চৌরাস্তা এলাকার আলমগীরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ঝাঁপাঘাট গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। কলারোয়া থানার এস আই কামাল জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গয়ড়া চন্দনপুর সীমান্ত এলাকা থেকে একটি পিকআপে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে কাজীরহাট বাজারের দিকে আসছে। সংবাদের প্রেেিত পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ পিকআপে অভিনব কায়দায় রাখা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গিয়াস জানান।





