বিশ্ব বাবা দিবস : যশোরে এবার স্বল্প পরিসরে হবে অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার॥ এবছর ২১ জুন ‘বিশ্ব বাবা দিবস’। যশোরে ২০১৫ সাল থেকে সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে এ দিবস। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন বিপর্যস্ত। তাই উদ্ভুত পরিস্থিতিতে এবছর স্বল্প পরিসরে এ দিবস উদযাপন করা হবে। করোনাকালে বিশ্ব বাবা দিবস উদযাপন বিষয়ে করণীয় নির্ধারণে যশোর শিল্পকলা একাডেমি সভাকে এক মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভার দ্ধিান্ত অনুযায়ী ২১ জুন রোববার সকাল ১১টায় যশোর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সর্বোচ্চ ১৫ মিনিটের এক অনুষ্ঠানে শিানুরাগী শ্রমজীবী পাঁচ বাবাকে সম্মানিত করা হবে। সভায় সর্ব সম্মতিক্রমে পুনরায় আমিরুল ইসলাম রন্টুকে আহ্বায়ক ও প্রণব দাসকে সদস্য সচিব এবং উপস্থিত ও পূর্বের সকলকে সদস্য করে বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ- ২০২০ এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বচ্ছ আর্ট স্কুলের পরিচালক চিত্রকর কাজী ইসরাত সাহেদ টিপ। স্বাগত বক্তব্য দেন যশোরে বাবা দিবস উদযাপনের উদ্যোক্তা সংস্কৃতি কর্মী ও সাংবাদিক প্রণব দাস। যশোরে পঞ্চমবারের মত অনুষ্ঠিতব্য বাবা দিবসের আয়োজনকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, সুরধুনী যশোরের সহসম্পাদক তরিকুল ইসলাম তারু, চারুতীর্থের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সপ্তসুরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিবর্তন যশোরের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন প্রমুখ।

ভাগ