শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার বেনাপোলের সাংবাদিক বকুল মাহবুবের ছোট ভাই ব্যবসায়ী হাবিবুর রহমান ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। রবিবার রাত ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ভাই সাংবাদিক বকুল মাহবুব জানান, গত কয়েক দিন ধরে তার ছোট ভাই হাবিবুর রহমান সর্দি ও জ্বরে ভুগছিলেন। করোনা পরীক্ষার জন্য যশোরে নমুনা দেওয়া হয়। করোনার ভয়ে দুঃশ্চিন্তা করে হৃদরোগে আক্রান্ত হয়ে হাবিবুর মারা যায়। তিনি জানান, ভাইয়ের মৃত্যুর পর তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে সোমবার দুপুরে। সোমবার পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাবিবুর রহমানের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বেনাপোল প্রেস কাবসহ সাংবাদিক মহল।





