শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ করোনা আক্রান্ত রোগীদের ভেন্টিলেশন সুবিধা দেয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুটি পোর্টেবল ভেন্টিলেটর দেয়া হয়েছে। নাভানা গ্রুপের সহযোগিতায় ও আমাদের সময় পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুনের উদ্যোগে সোমবার দুপুরে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল অফিসার (আইসিইউ) ডা. ভবতোষ কুমার মন্ডল, সাতক্ষীরা প্রেস কাবের সভাপতি জিএম নূর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান প্রমুখ।





