শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, পুরাতন সাতক্ষীরার মান্দার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের ঠাকুর চরণের ছেলে রাধাকান্ত চরণ (৭৫)। সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে শাহাবুদ্দিন ও সোমবার সকাল ১০ টার দিকে রাধাকান্ত মারা যান। ভর্তির দিনেই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি এদিকে, সাতীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত মোট ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।





