নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়ায় সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রলির নিচে চাপা পড়ে রমজান আলী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের জয়পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার জয়পুর গ্রামের কালা মিয়ার ছেলে। ট্রলির চালক হাসান শেখকে আটক এবং ট্রলিটি জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকাল ১০ টার দিকে ইট বোঝাই একটি ট্রলি উপজেলার কলাবাড়িয়া থেকে কালিয়ার দিকে যাচ্ছিল। পথে ওই সড়কের জয়পুর নামক স্থানে রমজান রাস্তা পার হওয়ার সময় টলিটি তাকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাশ রায় বলেন,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ট্রলি চালক উপজেলার বাবুপুর গ্রামের দাউদ শেখের ছেলে হাসানকে আটক করা হয়েছে।





