স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় দিনেদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে চৌগাছা-মহেশপুর সড়কের টিভিএস শো-রুমের কাছ থেকে এই চুরির ঘটনা ঘটেছে। চৌগাছা পৌর এলাকার বেলেমাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে টিটু মিয়া জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে তিনি মোটরসাইকেলে (টিভিএস এ্যাপাসি) চৌগাছা বাজারে আসেন। বাজারের টিভিএস শো-রুমের বিপরীত পাশের গলিপথে মোটরসাইকেল লক করে কাঁচাবাজারে যান। পরে ফিরে এসে দেখতে পান কে বা কারা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। টিটু মিয়া জানান, শো-রুম থেকে মোটরসাইকেলটি নতুন কেনা হয়েছে, এখনও কাগজপত্র করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।





