কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্তÍ হয়েছেন। এই নিয়ে এ পর্ষন্ত কালীগঞ্জে ৩৪ জন ও জেলায় মোট ১০১ জন করোনায় আক্রান্ত হলেন। সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্ঠিয়া ল্যাব থেকে ৩২টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৪টি নেগেটিভ ৮ টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, ও হরিণাকুন্ড উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।





