পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও কপিলমুনির ওষুধ ব্যবসায়ী প্রসেনজিৎ কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে রবিবার রাতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার নিশ্চিত করেন। এ নিয়ে পাইকগাছায় করোনায় আক্রান্ত হলেন ৫জন।





