স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনসারুল হক রানা (৪৬) করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১শ’ ৩১টি নমুনা পরীক্ষার ভেতর ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই ১০ জনের ভেতর যুবদল নেতা আনসারুল হক রানা একজন। যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আনসারুল হক রানা বর্তমানে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় নিজ বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার রোগ মুক্তির জন্য সকলের দোয়া কামনা করে ছেন। এদিকে, আনসারুল হক রানার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।





