নড়াইল সংবাদদাতা॥ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সোমবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ কথা জানান। তিনি বলেন, “হোসনেয়ারাকে রোববার থেকে নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তিনি সুস্থ্ আছেন।” এ নিয়ে জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।





