ফুলতলায় ইউএনওসহ করোনা পজেটিভ ৯

ফুলতলা (খুলনা) অফিস খুলনার ফুলতলায় নতুন করে ইউএনওসহ ২ ব্যাক্তির শরীরে কোভিট-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে ফুলতলা উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা দাড়ল ৯ জনে। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআরের রিপোর্ট অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা (৩৫) এবং ফুলতলার বুডিয়ারডাঙ্গা গ্রামের মৃতঃ দাউদ শেখের পুত্র ও সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী মোঃ শেখ আসাদুজ্জামান (৫৩)।
হাসপাতাল সূত্র জানায়, গত ৮ জুন কোভিট-১৯ পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। ৬দিন পর রোববার (১৪ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর থেকে কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট প্রকাশ পায়। প্রসঙ্গতঃ এর পূর্বে ফুলতলার দামোদর সাহাপাড়া এলাকায় দূর্গাপদ সাহার পুত্র সুমন সাহা (৩৮), ইস্টার্ন জুট মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (একাউন্স এন্ড ফাইনান্স) মোছাঃ শারমীন আক্তার (২৭), একই মিল শ্রমিক ও অভয়নগরের নাউলী গ্রামের মোঃ ইবাদ আলী শেখের পুত্র মোঃ আজিজুর শেখ (৩৮), মিল শ্রমিক ও একই গ্রামের আজিবর শেখ এর স্ত্রী পারুল বেগম (২৯) এবং মিল শ্রমিক ও ফুলতলার (এম এম কলেজের পাশে) পয়গ্রামের কামরুজ্জামান ওরফে সনুর পুত্র মেহেদী হাসান (২৫) এবং ইস্টার্ন জুট মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (এক্সপোর্ট) মোঃ পারভেজ হোসেন (৪৩), ফুলতলায় আগত পুলিশের এএসআই মাহমুদ (৩২) কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট প্রকাশ পায়।

ভাগ