বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্টান্ডে এ অগ্নিকান্ড ঘটে। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘন্টাবাপী চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ব্যবসায়ীদের ৮ লাধিক টাকার তি হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি ইউনিট কাজ করেছে আগুন নেভাতে। আগুনে ৭ দোকানির ব্যাপক তি হয়েছে। আমরা দোকানের ভিতরে থাকা প্রায় আট লাখ টাকার মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়েছি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটতে পারে।’ তিগ্রস্তরা জানান. অগিকা-ে ৮ লক্ষাধিক টাকার তি হয়েছে।





