সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিএনপির ত্রাণসামগ্রী বিতরণ

খুলনা ব্যুরো ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ঘূর্ণিঝড় আম্পানে সাতীরায় তিগ্রস্ত পরিবারের মাঝে রবিবার আজ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। এদিন সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ও গাবুরায় চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ে তিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা জেলা ও মহানগরের পে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
গত ১২ জুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া ইউনিয়নের তিগ্রস্তদের ত্রাণসামগ্রী আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ৩ জুন আম্পানে কয়রায় তিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে গত ২০ মে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া স্মরণকালের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে উপকূলবাসী মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যতদিন বাঁধ নির্মাণ না হয় ততদিন উপকূলবাসীর মানবিক কমসূচির আওতায় আনতে হবে। মানুষের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সাতীরা জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্য তারিকুল ইসলাম, সাতীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় থাকা খুলনা মহানগর জাসাসের আহ্বায়ক মেহেদি হাসান দিপু, শ্যামনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, চেয়ারম্যান মাসুদুল আলম, খুলনা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল, মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাড, আব্দুস সালাম, সাতীরা জেলা যুবদল নেতা হাসান শাহরিয়ার রিপন, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান আজিবর প্রমুখ।

ভাগ