শার্শা (যশোর) সংবাদদাতা ॥ সদ্যঘোষিত বাজেটে বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে যশোরের শার্শায় মানববন্ধন করেছে দণি অঞ্চলীয় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রোববার বেলা ১১ টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ-সাতীরা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দণি অঞ্চলের আহবায়ক ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক দিকা মায়া বেগম। মানববন্ধনে ৫ শতাধিক বিড়ি শ্রমিক অংশ নেন। বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। যা শতকরা বৃদ্ধির হার ২৮.৫৭%। অপরদিকে কম দামি সিগারেটে প্রতি প্যাকেটে দাম বৃদ্ধি করা হয়েছে মাত্র ২ টাকা। যা শতকরা বৃদ্ধির হার মাত্র ৫.৪১%। অর্থাৎ সিগারেটের চেয়ে বিড়িতে প্যাকেট প্রতি ২ টাকা বেশি এবং শতকরা ২৩.১৬% বেশি। এটি বিড়ি শিল্পের ওপর চরম বৈষম্যমূলক আচরণ। বিদেশি সিগারেট কোম্পানিকে সুবিধা দিতেই এ বৈষম্য করা হয়েছে। যা দেশীয় শিল্পের সাথে বিমাতাসুলভ আচরণ ছাড়া কিছু না। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে-বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, বিড়ির ওপর ট্যাক্স কমাতে হবে, কম দামি সিগারেট ও বেশি দামি সিগারেটের মূল্য বৃদ্ধি করতে হবে, নকল বিড়ির ব্যবসা বন্ধ করতে হবে, ভারতের ন্যায় বিড়ি শিল্পের সুরা আইন বাস্তবায়ন করতে হবে এবং কোনভাবেই করোনা পরিস্থিতি ও ভবিষ্যতে বিকল্প কর্মসংস্থান তৈরি না করে বিড়ি শিল্পের তি করা সমীচিন নয়।




