চুয়াডাঙ্গায় বিজিবি ও পুলিশসহ চার জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) এক সুবেদার ও দুই পুলিশ সদস্যসহ আরো ৪ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েেেছ। রবিবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে এ তথ্য আসে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, রবিবার ৮৪ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি পজেটিভ। এরা হচ্ছেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ক্যাম্পের ১জন সুবেদার , দর্শনা ও দামুড়হুদা থানার ১ জন করে পুলিশ সদস্য এবং আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের ১জন বাসিন্দা রয়েছেন। ৪ জনই পুরুষ সদস্য। তাদের বয়স ২৮ থেকে ৫৬ বছরের মধ্যে। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সুস্থ হয়েছেন ৮৮জন। নতুন আক্রান্তদের মধ্যে ১জনকে হোম আইসোলেশনে ও প্রশাসনের ৩ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

ভাগ