লোকসমাজ ডেস্ক॥ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন জানিয়েছেন। তিনি বলেন, “হার্ট অ্যাটাক করে প্রতিমন্ত্রী মারা গেছেন।” ৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেইলি রোডের বাসায় প্রতিমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয় বলে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সেনানিবাসের জাহাঙ্গীর গেইটে সাংবাদিকদের বলেন, “ধর্ম প্রতিমন্ত্রী অসুস্থ বোধ করলে তাকে সিএমএইচে নেওয়ার পথে তিনি আরও অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” এদিকে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ধর্মপ্রতিমন্ত্রীর রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। উনাকে গোপালগঞ্জে দাফন করা হবে।” প্রতিমন্ত্রীর মৃত্যুতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “শেখ মো. আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট তি। তার মৃত্যুতে দেশ একজন পরীতি রাজনৈতিক নেতাকে হারাল।”
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের সময় আবদুল্লাহকে ধর্ম প্রতিমন্ত্রী করেন শেখ হাসিনা। শেখ আব্দুল্লাহর জন্ম ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে। চার ভাই, তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।





