লোকসমাজ ডেস্ক॥তারকাদের সব কিছু নিয়েই ভক্তদের থাকে তুমুল আগ্রহ। ক্যারিয়ার থেকে শুরু করে তাদের প্রেম-বিয়ে নিয়ে নানা আলোচনা শোনা যায় নিয়মিত। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয়। অনেক দিন ধরে শ্রদ্ধা কাপুরের সঙ্গে আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তাদের একসঙ্গে প্রায়ই বিভিন্ন স্থানে দেখা গেছে। তবে প্রেমের সম্পর্কের ব্যাপারে শ্রদ্ধা বা রোহান কেউই মুখ খোলেননি কখনও।
কিন্তু সম্প্রতি শ্রদ্ধাকে রোহানের বাইকের পেছনে ঘুরে বেড়াতে দেখা যায়। আর এতে করে তাদের সম্পর্কের ব্যাপারে গুঞ্জন নতুন মাত্রা পায়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে শ্রদ্ধাকে কালো টি-শার্ট, ট্র্যাক প্যান্ট ও ফেসমাস্ক পরিহিত অবস্থায় বাইকে রোহানের পেছনে বসে থাকতে দেখা যায়।
মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলে বাইকে রোহান-শ্রদ্ধা ঘুরে বেড়ান। দীর্ঘ দুই মাস লকডাউন পার করার পর রোহানের সঙ্গে দারুণ সময় কাটালেন শ্রদ্ধা। এই দফায় রোহানের সঙ্গে প্রেমের বিষয়টি শ্রদ্ধা স্বীকার করে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে প্রেম করছেন শ্রদ্ধা-রোহান এবং দ্রুতই বিয়ে করবেন তারা।





