বেনাপোলে ইমিগ্রেশনের ৩ এসআই করোনায় আক্রান্ত

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে কমর্রত ৩ জন এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন, এস আই বশির উদ্দিন মোড়ল, এস আই মনিরুল ইসলাম ও এস আই তরিকুল ইসলাম। তারা বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে পৃথক ভাড়া বাড়িতে বসবাস করেন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে ৬৮ টি নমুনা পরীার রিপোর্ট জমা দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জনের নমুনা পরীায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে রাতেই নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ইমিগ্রেশনে কর্মরত ৩ জন অফিসারের পরীক্ষা রিপোর্র্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলী জানান, করোনায় আক্রান্ত তিনজনই বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত। তাদেরকে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের প্রত্যেকের বাড়ি লক ডাউন করা হয়েছে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন উদ্দিন নিশ্চিত করে জানান, তারা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন।

ভাগ