চুয়াডাঙ্গায় গাছের ডাল চাপায় শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামে ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে অন্য ডালচাপায় ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিক ফারুক হোসেন (৩৫) পাথিলা গ্রামের আবুল মিয়া ওরফে খোঁড়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ঝড়ে পড়ে যাওয়া গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় ফারুক হোসেন। গাছের ডালের চাপায় তার মৃত্যু হয়। জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। মৃত ফারুক হোসেনের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য দিয়ে দেয়া হয়।

ভাগ