বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গোলাম কিবরিয়া তারিককে (৪৬) নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে থানা পুলিশ গ্রেফতার করে। মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, উপজেলা সদরের বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজি নামে এক ব্যক্তি বাদি হয়ে আইনজীবী গোলাম কিবরিয়া তারিককে আসামী করে থানায় একটি মামলা করে। বৃহস্পতিবার রাতে দায়ের করা মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (৩) ও ২৯(২) ধারায় করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আইনজীবী গোলাম কিবরিয়া তারিকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গোলাম কিবরিয়া তারিক নিজের ফেজবুক আইডিতে অনেক ব্যক্তিকে সামাজিক ও মানষিক ভাবে হেয় প্রতিপন্ন করতে অশালীন স্ট্যাটাস দিয়েছেন।





