নড়াইলে হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ করোনায় মোট আক্রান্ত ৫২, মৃত্যু-২

সুলতান মাহমুদ, নড়াইল অফিস ॥ নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ১৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার হাইওয়ে পুলিশের দু’সদস্যের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ রিজাল্ট আসে।শুক্রবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫২জন। জেলায় সর্বশেষ গত ৫ দিনে ২১জন এবং ১ জুন থেকে ১২ জুন (শুক্রবার) পর্যন্ত ৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা: আবদুল মোমেন।
সিভিল সার্জন আরো জানান, তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ১৪ সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ১৩জন ফাঁড়ির হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং একজন নড়াইল সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় শুক্রবার (১২ জুন) পর্যন্ত হাইওয়ে পুলিশের ১৪ সদস্য, ৮জন ডাক্তার, ফাষ্ট সিকিউরিটি ব্যাংক নড়াইল শাখার এক কর্মকর্তাসহ মোট ৫২জনের করোনা শনাক্ত হয়েছে।করোনায় আক্রান্তের পর এ পর্যন্ত ৮চিকিৎসকসহ ২০জন সুস্থ্য হয়েছেন।বর্তমানে আক্রান্ত আছেন ৩০জন।এরা সবাই মোটামুটি সুস্থ্য আছেন।এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন। মৃত দু’জন হলেন কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামের বাসিন্দা স্থানীয় মসজিদের মোয়াজ্জিন মোঃ আলিম শেখ (৫৬)।তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুন মারা যান এবং উপজেলার নড়াগাতি থানার চোরখালি গ্রামের বিশ্বজিত রায় চৌধুরী (৫২) ঢাকা থেকে বাড়িতে ফেরার তিনদিন পর গত ৯মে দিনগত রাতে নিজ বাড়িতে মারা যান।

ভাগ