সাতক্ষীরায় নতুন আরো একজনের করোনা শনাক্ত

সাতক্ষীরা সংবাদদতা ॥ সাতক্ষীরায় নতুন করে আরো একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সাতক্ষীরায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৮ জন করোনা শনাক্ত হলো।করোনা আক্রান্ত ব্যক্তি হলেন সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার আনিসুজ্জামান। এ ঘটনায় তার বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলা থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ২৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৮৩৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৫৮ জনের করোনা পজেটিভ ও বাকি রিপোর্ট নেগেটিভ এসেছে।

ভাগ