মোরেলগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এলাকাবাসীর খবরের ভিত্তিতে পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মোরেলগঞ্জ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। মোরেলগঞ্জ থানা পুলিশের ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে গাবতলা এলাকা সংলগ্ন পানগুছি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। তার চেহারা বিকৃত হয়ে গেছে। অজ্ঞাত ওই যুবকের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।

ভাগ