সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ তাদের আট দফা দাবিতে কৃষিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়। ফ্রন্টের পেশ করা আট দফা দাবির মধ্যে রয়েছে- উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ দেওয়া,
হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান, ভুটা, আলুসহ কৃষি পণ্য লাভজনক মূল্যে কেনা। প্রতিটি ইউনিয়নে সরকারি গুদাম, প্রতি জেলায় জেলায় সবজি সংরক্ষণে কোল্ডস্টোরেজ নির্মাণ করা, টিসিবি, ওএমএস-এর আওতা বাড়ানো। কৃষি উপকরণ স্বল্প মূল্যে সরবরাহ করা। কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করা। ক্ষেতমজুরদের রেজিস্ট্রেশন কার্ড, বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা। সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীদের মাসিক ভাতার আওতায় আনা। মাসিক ভাতা ৫,০০০ টাকা করা, ঋণ নয়, কৃষকদের নগদ প্রণোদনা দেওয়া। অতীতের কৃষিঋণ মওকুফ করা। এনজিও-মহাজনী ঋণ আইন করে বন্ধ করা। সহায়ক সরকারি ব্যাংকিং ব্যবস্থা চালু করা। খাস জমি উদ্ধার করে ভূমিহীন-গৃহহীন-অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে বন্টন করা ইত্যাদি। বিজ্ঞপ্তি।




