করোনা : দেশে একদিনে মৃত্যু ৩৭, আক্রান্ত ৩১৮৭

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ১৮৭ জনের শরীরে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ জনে। চব্বিশ ঘণ্টায় ৮৪৮ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪৭ জন।
দেশে করোনাভাইরাসের নমুনা পরীার বিবেচনায় শনাক্তের হার ২০.২১ শতাংশ; শনাক্তের বিবেচনায় সুস্থতার ২০.২১ শতাংশ; মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৩০ জন পুরুষ, সাতজন নারী। এর মধ্যে ২০ জনই ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম বিভাগের। বাকিদের মধ্যে তিনজন সিলেটের, চারজন রাজশাহী, দুজন বরিশাল ও একজন রংপুর বিভাগের।বয়স বিশ্লেষণে ৬১-৭০ বছরের মধ্যে আছেন সর্বোচ্চ ২২ জন। অন্যদের মধ্যে ৩১-৪০ বছরের মধ্যে আছেন দুজন, ৪১-৫০ বছরের মধ্যে আছেন আটজন এবং ৭১-৮০ বছরের মধ্যে আছেন একজন।বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৭১ জনকে, ছাড় পেয়েছেন ১৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ হাজার ৭৬৪ জন। এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩১৬১ জনকে। ছাড় পেয়েছেন ১ হাজার ৮৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৮ হাজার ৯৯৯ জন।

ভাগ