১৫ দিনের মধ্যে শ্রমিক ফেরানোর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

লোকসমাজ ডেস্ক॥আগামী ১৫ দিনের মধ্যে সব অভিবাসী বা পরিযায়ী শ্রমিককে ফেরত পাঠাতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এসব শ্রমিক বিভিন্ন শহরে করোনা ভাইরাস লকডাউনের কারণে আটকা পড়ে আছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, করোনা ভাইরাসের কারণে লকডাউন দেয়ায় হাজার হাজার শ্রমিককে শত শত মাইল পথ পায়ে হেঁটে নিজের গ্রামে ফিরতে দেখা যায়। কারণ, তারা বিভিন্ন রাজ্যে সেসব কারখানায় কাজ করতেন তা বন্ধ হয়ে গিয়েছিল এবং সেসব প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। তাই তীব্র গরমে সূর্য্যরে প্রখরতা উপেক্ষা করে সামান্য খাদ্য ও পানীয় সঙ্গে নিয়ে এসব শ্রমিক বেরিয়ে পড়েন নিজের ঠিকানার উদ্দেশে। এমন দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ভারতে। আশঙ্কা দেখা দেয়, ভয়াবহ মানবিক সঙ্কটের।
তবে লকডাউন থেকে বেরিয়ে আসছে ভারত। মে মাসে সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু করে সরকার।

ভাগ