কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০ যাত্রী আহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার দুলাল মুন্দিয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালীগঞ্জ যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এ সময় বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাগ