শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু একজনের

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগনী গ্রামের ইকরামুল জোয়ার্দ্দার (৫০) নামে এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনা উপসর্গ নিয়ে রাজধানী ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন ইকরামুল জোয়ার্দ্দার। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। বিকেলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে মৃতের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

ভাগ