ঝিনাইদহে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ৪২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে থেকে ৫টি পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ১ জন, কোটচাঁদপুর উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ১ এবং হরিণাকুন্ডু উপজেলায় ২ জন রয়েছে। আক্রান্ত ৬৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। ২৮ জন চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা ভাল।

ভাগ