শৈলকুপায় গাদন খেলার আয়োজন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ একসময় হা-ডু-ডু, কাবাডি, লাঠিখেলা, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, এক্কাদোক্কা, ডাংগুলি, হাঁড়িভাঙা, গাদন, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াইসহ অনেক ধরনের গ্রামীণ খেলার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এসব খেলার অধিকাংশই হারিয়ে গেছে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের শৈলকুপায় দেখা মেলে গাদন খেলা। বুধবার দুপুরের পর থেকে শৈণকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ খেলার আয়োজন করা হয়। খেলা উপভোগ করেন অনেকে। খেলায় অংশগ্রহণকারীরা বলেন, ‘ঐতিহ্যবাহী গাদন খেলা আমাদের অঞ্চলের মানুষের প্রাচীন খেলা। কিন্তু এখন প্রযুক্তির দৌরাত্ম্যে এসব খেলা হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোন, ল্যাপটপসহ কৃত্রিম গেম গ্রামীণ খেলাধুলা থেকে তরুণদের দূরে সরিয়ে রাখছে। তাই তাদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ভাগ