কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চৌগাছায়

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আমরাই আগামী’র আয়োজনে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নগরবর্ণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়।
আমরাই আগামী সংগঠনের সভাপতি আব্দুর রহমান বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার, নগরবর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন, চৌগাছা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আমরাই আগামী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিমুর রহমান সোহান, সহ-সভাপতি ফাহাদ আল তামিম, সাধারণ স¤পাদক ডি.এম মঞ্জুরুল ইকবাল আদর প্রমুখ।

ভাগ