ঝিকরগাছায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় দিনব্যাপী গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও উপজেলা পরিষদের অর্থায়নে এবং সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকালে ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুলে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন, লে. কর্নেল নেয়ামুল হালিম খাঁন ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার। দুপুরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনে আসেন কর্নেল আলমগীর হোসেন ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, লে. কর্নেল ডা. ফাতেমা জেরিন খাঁন, ক্যাপ্টেন মুশফিকুর রহমান, থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, সরকারি এম.এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, পুলিশের এসআই দেবব্রত, জেলা পরিষদ সদস্য সাহানা আক্তার প্রমুখ। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে বলে জানান ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার। এদিন ২ হাজার ৩২২ জন গর্ভবর্তী মায়ের স্বাস্থ্যসেবা পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদানে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে।

ভাগ