চুয়াডাঙ্গায় শিশুসহ নতুন ৪ জন করোনা আক্রান্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার বেলা ১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে জেলায় করোনা পজিটিভের সংখ্যা দাঁড়াল ১৩১ জনে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার ৬৬ টি রিপোর্ট আসে। এর মধ্যে নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ২ জন ও দামুড়হুদা উপজেলার দর্শনার ২ জন রয়েছেন। এবং এদের মধ্যে দামুড়হুদা উপজেলার একজন ৪ বছরের শিশুও রয়েছে। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। সুস্থ হয়েছেন ৮৩ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন।

ভাগ