কালীগঞ্জে দু’দিনে ৬ জন করোনায় আক্রান্ত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুইদিনে ৬ জন করোনায় আক্রান্তÍ হয়েছেন। এ নিয়ে কালীগঞ্জে মোট ২০ জন করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৮ টি রিপোর্টের মধ্যে দুইদিনে ৬ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে উপজেলার কলেজপাড়ার এক ওষুধ ব্যবসায়ীসহ ৬ জনের রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে ।

ভাগ