তালায় শিক্ষকের করোনা শনাক্ত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের এক শিকের করোনা শনাক্ত হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম মোড়ল (৪০)। তিনি উপজেলার হরিহরনগর গ্রামের মোহর আলী মোড়ল ছেলে। মঙ্গলবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বর্তমানে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, আক্রান্ত শিক সিরাজুল ইসলামের বাড়িসহ আশপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সব সবময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

ভাগ