চৌগাছা ( যশোর ) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী পুড়াপাড়া-চৌগাছা সড়কের ফকিরতলা এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে একটি পাট ক্ষেতে ওই লাশ পাওয়া যায়। নবজাতকের লাশটি একটি কার্টনের মধ্যে রাখা ছিল। পরে মহেশপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। মহেশপুর থানা পুলিশের ওসি মোর্শেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক বলা যাবে না, কে বা কারা একটি ভ্রুণ রেখে গেছে। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





