স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ১১ জুন বৃহস্পতিবার থেকে যশোর বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফাইট চালু হচ্ছে। প্রতিদিন দু’টি বেসরকারি উড়োজাহাজ ৮টি করে ফাইট পরিচালনা করবে। গতকাল মঙ্গলবার বিমানবন্দরে মেডিকেল টিমের অনুমোদন পেয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসকসহ তিনজন করোনা সনাক্ত নিয়ে দায়িত্ব পালন করবেন। কার্গো ও রোগী বহনকারী হেলিকপ্টার ছাড়া প্রায় আড়াই মাস বন্ধ ছিল উড়োজাহাজ চলাচল। যশোর বিমানবন্দর সূত্রে জানা গেছে, ‘সাধারণ ছুটি’ শেষে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর এয়ারপোর্ট ব্যবহার করে উড়োজাহাজ চলাচল করছে। অবশ্য আগে থেকেই রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত আকারে চালু ছিল। চালু হওয়া অন্য তিনটি এয়ারপোর্টের মধ্যে চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক রুটের ফাইট চলে। সেখানে আগে থেকেই মেডিকেল টিম কাজ করে। আর লকডাউনের ঠিক আগ দিয়ে সৈয়দপুর এয়ারপোর্ট কর্তৃপ মেডিকেল টিম পায়।
যশোর বিমানবন্দর দিয়ে আগে প্রতিদিন সরকারি-বেসরকারি মিলে ১২টি ফাইট চলতো। এর মধ্যে ইউএস-বাংলার ছয়টি, নভোএয়ারের পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফাইট যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা-যাওয়া করতো। দেশে করোনাভাইরাস সনাক্তের পর গেল ২৫ মার্চ দেশের সব এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়। ২৪ মার্চ সর্বশেষ যশোর এয়ারপোর্টে বাণিজ্যিক ফাইট চলেছে। যশোরের বিমানবন্দর ম্যানেজার মাসুদুল হক বলেন, মেডিকেল টিম পাওয়া যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে যশোর-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে। বেসরকারি ইউএস বাংলা ৪টি ও নভোএয়ার ৪টি করে ফাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ ১৫ জুন পর্যন্ত সব রুটে বন্ধ রয়েছে। যে কারণে তারা ফাইট চালাবে না। বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার যশোরের ব্যবস্থাপক সাব্বির হোসেন জানান, ফাইট চলাচলের অনুমতি পাওয়ার খবর গতকাল (মঙ্গলবার) জানানো হয়েছে। এতে করে যাত্রীদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। আশা করছি, দু’একদিনের মধ্যে যাত্রীরা চলাচল শুরু করবেন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘এয়ারপোর্টে মেডিকেল টিম নিযুক্ত করতে আমি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপরে কাছে পত্র দিয়েছিলাম। অনুমতি পাবার পর আমরা বিমানবন্দরে তিনজনের মেডিকেল টিম পাঠাবো। তারা দু’ভাগে দায়িত্ব পালন করবেন।’ যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান জানান, যশোর বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ। বাণিজ্য সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে উড়োজাহাজ চলাচল শুরু হওয়ায় ব্যবসায়ীরা উপকৃত হবেন।





