পদ নেই তবুও পদোন্নতি চলছে আলোর গতিতে: রিজভী

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এই করোনা দুর্যোগের সময়ও চলছে মহাসমারোহে একদলীয় শাসনকে চূড়ান্ত রূপ দেয়ার আয়োজন। প্রশাসনে পদ না থাকলেও পদোন্নতি চলছে আলোর গতিতে। তিনি বলেন, সরকার মনে হয় এক মহা অস্থিরতায় ভুগছে। তাই নিজেদের পছন্দের লোকদের পদোন্নতি দেওয়ার হিড়িক চালাচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে বিএনপি মুখপাত্র এসব কথা বলেন।
তিনি বলেন, গত কয়েক দিন আগে ১২৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবারে সরকারি ছুটির দিনে এই আদেশ দেওয়াটাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রিজভী বলেন, পদ নেই তবুও পদোন্নতি চলছে আলোর গতিতে। পর্যাপ্ত পদ না থাকায় বেশির ভাগ কর্মকর্তাকেই আগের পদে থাকতে হবে। সরকারের এই সুপারনিউমারি পদোন্নতি সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থে। তিনি বলেন, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আছেন চারজন মন্ত্রীর একান্ত সচিব ও ছয়জন জেলা প্রশাসকসহ আওয়ামী ঘনিষ্ঠরা। বিএনপি মুখপাত্র বলেন, এই ঘোর দুর্দিনে পদ না থাকা সত্ত্বেও এতগুলো পদোন্নতি দেওয়ায় এটা সুপ্রমাণিত যে, সরকার জনগণের বাঁচা-মরাকে তোয়াক্কা করে না। শুধু মতাকে অনিশ্চয়তার হাত থেকে বাঁচানোর জন্য যত ধরণের স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করা দরকার তারা সেটিই করছে।
তিনি বলেন, দেশে লাশের সারি দীর্ঘ হলেও, হাসপাতালে চিকিৎসা না পেয়ে মানুষ আহাজারি করলেও সরকারের সেদিকে কোনো ভ্রুপে নেই। সরকারের গদি কীভাবে রা হবে, নব্য বাকশালী শাসন কীভাবে শক্তিশালী হবে সেদিকেই তারা এগিয়ে যাচ্ছে। রিজভী আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার মতাসীন হওয়ার পর থেকেই দলীয় বিবেচনায় ঢালাও নিয়োগ ও পদোন্নতি চলছে। অনেক মেধাবী কর্মকর্তা যোগ্যতা থাকার পরেও তাদের পদোন্নতি হয়নি।

ভাগ