না খেলেই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার

লোকসমাজ ডেস্ক॥ লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো নন। সবেমাত্র লিচেষ্টার সিটিতে যোগ দিয়েছেন। তবে একটি ম্যাচও খেলতে পারেননি। কিন্তু তবুও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার লিচেষ্টার সিটির ফায়েক বালখিয়া । তিনি ব্রুনাইয়ের সুলতান হাসান বালখিয়ার ভাতিজা। তিনি মূলত পারিবারিক সূত্র ধরেই প্রচুর সম্পত্তির মালিক। তার অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলার। রোনালদো, মেসি, নেইমাররা তার অনেক পেছনে। ২২ বছর বয়সী এই ফায়েক ব্রুনাই জাতীয় দলের সদস্য। যুক্তরাস্ট্রে বড় হওয়া ফায়েকের উঠতি বয়সের ফুটবলটা কেটেছে ইংল্যান্ডেই। ২০১৬ সালে যোগ দেন ইংলিশ লিগে লিচেষ্টার সিটিতে। এর আগে চেলসি, আর্সেনাল ও সাউদাম্পটনে ছিলেন। ব্রুনাই অনূর্ধ্ব- ১৯, ২১ এবং ২৩ দলে খেলে সিনিয়র জাতীয় দলে সুযোগ পান ২০১৬ সালেই। ছয় ম্যাচে এই মিডফিল্ডারের গোল সংখ্যা একটি। জাতীয় দলের হয়ে তার গোল লাওসের বিপক্ষে। সেই ম্যাচে জয় ৪-২ গোলে। অবশ্য এখন তিনি লিচেষ্টার সিটির রিজার্ভ টিমে আছেন। লেখাপড়ার সূত্র ধরেই তার ইংল্যান্ডে আসা।
সূত্র : মার্কা

ভাগ