স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় পখচারী ও চালক উভয়ই মারাত্মক আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের প্রতিভা এডাস স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের যশোরে রেফার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে বর্তমান থানাপাড়ার বাসিন্দা ধুলিয়ানী ইউনিয়নের সাবেক মেম্বর মুকক্তারপুর গ্রামের জবেদ আলীর ছেলে বাবর আলী (৫৫) নিজ বাসার দিকে যাচ্ছিল। এ সময় ইছাপুর দিক থেকে মোটরসাইকেলে আসা পৌর এলাকার বাকপড়া মহল্লার নজির আলীর ছেলে কামরুল ইসলাম (৩৫) বাবর আলীর সামনের দিক থেকে ধাক্কা দিলে সে সড়কের উপর আছড়ে পড়েন, অপর দিকে মোটরসাইকেল চালক কামরুল ইসলামও মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে উভয়ই মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের যশোরে রেফার করেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিফাত নাজনীন জানান, আহতদের মাথা ও বুকে প্রচন্ড আঘাত লেগেছে, এছাড়া চোখ ও গলাতে বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। সে কারনে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোরে রেফার করা হয়েছে।





