স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ঘূর্ণিঝড় আম্পানে হতাহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি। সোমবার সকালে তিনি ওই পরিবারে উপস্থিত হয়ে গাছ চাপায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র ছেলে আহত আল আমিনের হাতে নগদ অর্থের খাম তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপি নেতা মুরাদুন্নবী মুরাদ, আরমান হোসেন কাকন, আমির হোসেন, আরাফাত কল্লোল, রায়হান, চৌগাছা উপজেলা যুবদলের সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা আব্দুল লতিফ লতা, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনির, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, উজ্জ্বল হোসেন, সামাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ মে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে চৌগাছা পৌর এলাকার হুদা চৌগাছায় গাছ চাপা পড়ে মৃত্যু হয় মা চায়না বেগম ও মেয়ে রাজিয়া খাতুনের। আর কাকতালীয়ভাবে বেঁচে যায় পরিবারের একমাত্র ছেলে আল আমিন। এদিকে দুপুরে সাবিরা নাজমুল মুন্নি নেতাকর্মীদের সাথে নিয়ে জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম জিহাদ আলীর বাজারস্থ বাসভবনে যান। এ সময় তিনি প্রয়াত নেতার স্ত্রী-সন্তানের সাথে কিছু সময় পার করেন মরহুমের স্ত্রীকে আর্থিক সহযোগিতা করেন।





