নড়াইল অফিস ॥ নড়াইলে সদর উপজেলা পর্যায়ের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে কৃষক অ্যাপের মাধ্যমে দ্বিতীয় ধাপের কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসরুমে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ নড়াইলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, জেলা খাদ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দ্বিতীয় ধাপে ৯৬৭ মেট্রিকটন ধানের জন্য ৫ হাজার ৯শ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধমে ৭৩৮ জন কৃষক নির্বাচিত করা হয়।




