তালায় আরেক গৃহবধূর করোনা শনাক্ত, পাঁচ বাড়ি লকডাউন

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের আসমা বেগম (২৩) নামের আরেক গৃহবধূর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই গৃহবধূ কাটাখালী গ্রামের মো. আল আমীন শেখের স্ত্রী। সোমবার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, গৃহবধূ আসমা বেগম গত ৩ জুন সামান্য জ্বর, সর্দি ও কাশি নিয়ে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। এ সময় কর্তব্যরত ডাক্তার অনিমেশ করোনা পরীার জন্য নমুনা সংগ্রহের পরামর্শ দেয়ায় তিনি পরীার জন্য নমুনা দিয়ে আসেন। পরবর্তীতে সোমবার তার নমুনা ফলাফলে করোনা পজেটিভ আসে। এ সময় পুলিশ তার স্বামীর বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আক্রান্ত ওই গৃহবধূর বাড়িসহ আশেপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সব সময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন। এদিকে এ নিয়ে তালা উপজেলা ২ জন নারীসহ মোট ৪ জন করোনা রোগিী সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

ভাগ