তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কপোতাক্ষ অববাহিকার পাখিমারা টিআরএম বিলের ভেঙে যাওয়া পেরিফেরিয়াল বাঁধ পুনঃস্থাপন, ক্ষতিগ্রস্তদের তিপূরণ প্রদান ও জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের দাবিতে তালা প্রেসকাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্য এবিএম শফিকুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘কপোতা নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটির প্রথম পর্যায়ের’ কার্যক্রম ২০১৭ সালের জুন মাসে সমাপ্ত হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন দ্বারা বিশেষ করে তালা উপজেলায় অবস্থিত পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হওয়ায় বিশাল কপোতা অববাহিকার প্রায় ২০ লাখ মানুষ উপকৃত হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীভূত হওয়ায় মানুষের জীবন-জীবিকা এখন নিরাপদ। কিন্তু প্রথম পর্যায়ের প্রকল্প শেষ হওয়ার পর ইতিমধ্যে ৩ বছর অতিক্রান্ত হলেও দ্বিতীয় পর্যায়ের কোন কার্যক্রম এখনও শুরু করা হয়নি। ফলে পলি জমে নদী আবারও যেমন ভরাট হতে শুরু করেছে, তেমনি বিলের পেরিফেরিয়াল বাঁধও নড়বড়ে ও দুর্বল হয়ে পড়েছে। তিপূরণ প্রাপ্তিসহ বিল ব্যবস্থাপনায় দেখা দিয়েছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা।
তিনি আরও বলেন, গত ২০ মে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে সৃষ্ট জলোচ্ছ্বাস দ্বারা বিলের মাদরা অংশের দুর্বল বেড়িবাঁধ ৪/৫ জায়গায় ভেঙে গেছে এবং দোহার গৌতমকাটি অংশের বেড়িবাঁধও বিধ্বস্ত হয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এর সাথে গত ৪ জুনের পূর্ণিমায় উচ্চ জোয়ারের চাপে মাদরা এলাকার গুচ্ছগ্রাম, মাদরা, দোহার, আটুলিয়া ও মাগুরা এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। বিশেষ করে গুচ্ছগ্রামের ১২০টি পরিবারের অবস্থা খুবই ভয়াবহ। তাছাড়া টিআরএম’র বাইরে মাদরা, মাগুরা ও আটুলিয়া বিল এলাকার ঘেরবেড়ির ব্যাপক তি হয়েছে এবং দোহার গৌতমকাটী এলাকার পেরিফেরিয়াল বাঁধও যে কোনো সময় জোয়ারের চাপে ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকায় বসাবসরত করা প্রায় ২০ হাজার মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করছে। মূলতঃ এ পরস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপ কোনভাবেই দায় এড়াতে পারে না। কেননা তাদের অবহেলা ও অনীহার কারণে দীর্ঘদিন ধরে পেরিফেরিয়াল বাঁধ সংস্কার ও মজবুত করা হয়নি এবং প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর কোন উদ্যোগ নেওয়া হয়নি। সে কারণে ঘটে যাওয়া এসব ঘটনা দ্বারা জনগণের যেসব য়তি হয়েছে তার তিপূরণের দাবি জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার ও মো. শফিকুল ইসলাম।




