পশুপাখিদের মাঝে খাদ্য বিতরণ কেশবপুরে

স্টাফ রিপোটার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে পশুপাখি ও হনুমানদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার কেশবপুরের রামচন্দ্রপুর, মধ্যকূল. শ্রীগজ্ঞ বাজার, উপজেলা এলাকায় হনুমান, কুকুর, বিড়াল ও পাখিদের মাঝে ওই খাদ্য বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো কলা, বিস্কুট, বাদাম, পাউরুটি খাদ্য ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুর মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, রমেশ চন্দ্র দত্ত, আবদুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।

ভাগ