ফুলতলায় দু’নারীসহ ৪ জনের করোনা শনাক্ত

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলায় নতুন করে আরও দু’নারীসহ ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেনÑফুলতলা উপজেলার ইস্টার্ন মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (একাউন্স এন্ড ফাইনান্স) মোছা. শারমীন আক্তার (২৭), একই মিল শ্রমিক ও অভয়নগরের নাউলী গ্রামের মো. ইবাদ আলী শেখের পুত্র মো. আজিজুর শেখ (৩৮), মিল শ্রমিক ও একই গ্রামের আজিবর শেখের স্ত্রী পারুল বেগম (৩০) এবং মিল শ্রমিক ও ফুলতলার পয়গ্রামের কামরুজ্জামান ওরফে সলুর পুত্র মেহেদী হাসান (২৫)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্ট পজেটিভ আসে। পজেটিভ রিপোর্ট পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সকলের বাড়িতে লকডাউন করা হয়েছে।

ভাগ