ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে বিএম হাইস্কুল মাঠের পরিবর্তে ঝিকরগাছা বাজারের মধ্যে তরকারির দোকান বসানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন। সোমবার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সুমী মজুমদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা তরকারি ব্যবসায়ী ইসমাইল হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় সেনাবাহিনী, পুলিশ, হাটবাজার ইজারাদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




